মার্কিন ও ইউরোপীয় ডেটা অ্যানালিটিকস, প্রফেশনাল সার্ভিসেস এবং সফটওয়্যার কোম্পানিগুলোর শেয়ার বাজারে মঙ্গলবার বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। বিশ্লেষকরা বলছেন, এর মূল কারণ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি অ্যানথ্রপিকের সম্প্রতি প্রকাশিত চ্যাটবট আপডেট।
টরোন্টো ভিত্তিক থমসন রয়টার্স (Thomson Reuters) যা ওয়েস্টল, লিগ্যাল ডাটাবেসের মালিক, তার শেয়ার প্রায় ১৮% কমে গেছে। এটি কোম্পানির রেকর্ড সর্বাধিক দৈনিক ক্ষতি হিসেবে দেখা যাচ্ছে এবং জুন ২০২১-এর পর সর্বনিম্ন বন্ধ হয়েছে। AGF ইনভেস্টমেন্টসের পোর্টফোলিও ম্যানেজার মাইক আর্চিবাল্ড বলেন, “অ্যানথ্রপিক সম্প্রতি লিগ্যাল স্পেসে প্লাগ-ইন চালু করেছে। থমসন রয়টার্সের লিগ্যাল বিভাগ থেকে তারা আয়ের বড় অংশ পায়। বাজার প্রায়ই প্রশ্ন ছাড়াই বিক্রি শুরু করে।”
বিশ্লেষকরা সতর্ক করে বলছেন যে, এআই-ভিত্তিক টুলগুলো প্রফেশনাল সার্ভিসেস এবং ডেটা অ্যানালিটিকস শিল্পে বড় ধরনের পরিবর্তন ঘটাতে পারে। মরগান স্ট্যানলি বিশ্লেষকরা বলেছেন, “বৃহৎ বিনিয়োগকারারা থমসন রয়টার্সের বৃদ্ধি বজায় রাখতে সক্ষম হবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন। বিশেষজ্ঞ এআই টুলগুলো তাদের লিগ্যাল সেগমেন্টে প্রতিযোগিতা বাড়াচ্ছে।”
ব্রিটেনের RELX এবং নেদারল্যান্ডসের Wolters Kluwer প্রভৃতি লিগ্যাল অ্যানালিটিকস প্রদানকারী প্রতিষ্ঠানও যথাক্রমে ১৪% এবং প্রায় ১৩% কমেছে। RELX-এর শেয়ার গত ফেব্রুয়ারি থেকে প্রায় অর্ধেক কমেছে এবং মঙ্গলবার এটি ১৯৮৮-এর পর সবচেয়ে বড় পতনের মুখোমুখি হয়েছে।
অন্যান্য প্রফেশনাল সার্ভিসেস কোম্পানি যেমন Factset Research, Morningstar, LegalZoom, এবং লন্ডনের Experian, Sage Group, London Stock Exchange Group, Pearson – এদের শেয়ারও উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশ্লেষকরা মনে করছেন, বিনিয়োগকারীদের আতঙ্ক প্রায়শই কোম্পানির বাস্তব অবস্থার চেয়ে বেশি প্রভাব ফেলছে।
মার্কিন বড় প্রযুক্তি সংস্থার শেয়ারও নিম্নমুখী ছিল। উদাহরণস্বরূপ, Nvidia ২.৮% কমেছে, Meta Platforms ২.১% হারিয়েছে, Microsoft ২.৯% কমেছে এবং Oracle ৩.৪%। সূচক S&P 500 ০.৮৪% কমে এবং Nasdaq ১.৪৩% পতন করেছে।
বিজ্ঞাপন কোম্পানিগুলোর শেয়ারও বড় ধরনের ক্ষতির মুখে। Omnicom ১১.২% কমেছে, Publicis প্রায় ৯% কমেছে। Publicis জানিয়েছে যে তারা ২০২৬ সালে প্রায় ৯০০ মিলিয়ন ইউরো (১.০৬ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের অধিগ্রহণে বিনিয়োগ করবে, যার লক্ষ্য হবে এআই-ভিত্তিক প্রযুক্তি ও ডেটা সম্পদ।
বিশ্লেষক জিউসেপে সেরসালে বলেন, “এআই ক্রমবর্ধমানভাবে প্রোগ্রামিং ও জ্ঞানভিত্তিক সেবা সম্পাদন করতে সক্ষম হচ্ছে, যা এই খাতের ব্যবসায়িক মডেলকে প্রভাবিত করছে।”
সূত্র: রয়টার্স
সাবরিনা রিমি/










