টাবু বলিউডের অন্যতম অভিনেত্রী, কিন্তু পর্দার পেছনের মানুষটি অত্যন্ত নিভৃতচারী। তার জীবনের এক বড় সত্য হলো তার বাবার অনুপস্থিতি। শৈশবে বাবাকে হারানোর শূন্যতা তাকে দুর্বল করেনি, বরং স্বাবলম্বী করেছে।
টাবু মনে করেন, রক্ত সম্পর্কের চেয়েও বেড়ে ওঠার পরিবেশ বেশি গুরুত্বপূর্ণ। যেখানে তার বড় বোন ফারাহ মাঝেমধ্যে বাবার সঙ্গে যোগাযোগ রেখেছেন, সেখানে টাবু ছিলেন একেবারেই নির্লিপ্ত। এমনকি বিয়ে নিয়েও তার ধারণা খুব স্বচ্ছ—কারও বৈবাহিক অবস্থা দিয়ে তার যোগ্যতা বিচার করা সম্ভব নয়। তিনি প্রমাণ করেছেন, বাবার নাম বা পদবি ছাড়াই একজন নারী নিজের পরিচয়ে মহীরুহ হয়ে উঠতে পারেন।
ব্যক্তিগত জীবনে টাবু যতটা স্থির, পেশাগত জীবনে ততটাই বৈচিত্র্যময়। শাবানা আজমির আত্মীয় এবং আশির দশকের অভিনেত্রী ফারাহর বোন হওয়া সত্ত্বেও টাবু নিজের জায়গা করে নিয়েছেন নিজ গুণে। বর্তমানে তার হাতে থাকা প্রজেক্টগুলো হলো:
- পুরি জগন্নাথের প্যান-ইন্ডিয়া ছবি: সহ-অভিনেতা হিসেবে থাকছেন বিজয় সেতুপতি।
- ভূত বাংলা: প্রিয়দর্শনের এই হরর-কমেডিতে অক্ষয় কুমারের বিপরীতে দীর্ঘ বিরতির পর ফিরছেন তিনি।
টাবু শৈশবে খুবই লাজুক ছিলেন এবং অভিনেত্রী হওয়ার অনেক পরেও নিজের আত্মবিশ্বাস ফিরে পেতে তাকে বেশ সময় নিতে হয়েছে।
-বিথী রানী মণ্ডল










