রাশমিকা মান্দানা-র নতুন সিনেমা গুঞ্জন: ‘ককটেল ২’-তে সমকামী চরিত্রে দেখা যেতে পারেন তিনি কয়েক দিনের মধ্যেই ব্যক্তিজীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন রাশমিকা মান্দানা, ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করছেন বিজয় দেবেরাকোন্ডা-র সঙ্গে। এই আবহেই মুম্বাইয়ের বিনোদন অঙ্গনে নতুন সিনেমা-গুঞ্জন প্রকাশ পেয়েছে।
রাশমিকাকে দেখা যেতে পারে আসন্ন ছবিতে ককটেল ২, যেখানে তার চরিত্র কৃতি শ্যানন-এর সঙ্গে সমকামী দম্পতির সম্পর্কের গল্পে ধরা দেবেন। দুই নারী চরিত্রকে কেন্দ্র করেই গল্পের জটিলতা গড়ে উঠেছে, এবং তৃতীয় গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন শাহিদ কাপুর।
সম্প্রতি পরিচালক হোমি আদাজানিয়া পুরো টিমের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে একসঙ্গে দেখা যায় কৃতি, রাশমিকা ও শাহিদকে। এরপর থেকেই ছবির কাহিনির সম্ভাব্য দিক নিয়ে আলোচনা জোরদার হয়েছে।
নির্মাতারা এখনও আনুষ্ঠানিক কিছু জানাননি, তবে সব ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরেই ককটেল ২ মুক্তি পেতে পারে। সমসাময়িক প্রজন্মের সম্পর্কের নতুন বাস্তবতা তুলে ধরতেই ছবির গল্প গড়ে উঠেছে।
-বিথী রানী মণ্ডল










