নবাবপত্নী কারিনা কাপুর খান বরাবরই মিডিয়ায় তার মুডি এবং এক্কেবারে স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ার জন্য পরিচিত। একদিকে কেউ তাকে ‘আত্মসচেতন’ মনে করেন, অন্যদিকে অনেকের চোখে তিনি ‘অহংকারী’ স্বভাবের। এই বৈপরীত্য তাকে সামাজিক যোগাযোগমাধ্যমের মিম এবং ভাইরাল কনটেন্টে প্রায়শই প্রবেশ করিয়ে দেয়।
কারিনার জন্য এটি সহজ ছিল না। ভিডিওতে দেখা যায়, তিনি আরতির দিকে কড়া এবং তীক্ষ্ণ নজর দিতে থাকেন। পরিস্থিতি বুঝে সাইফ দ্রুত সবাইকে সামাল দেওয়ার চেষ্টা করেন। তিনি নিজে কারিনাকে ডেকে আনেন এবং সবাইকে একসাথে পোজ দেওয়ার আহ্বান জানান।
সম্প্রতি ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (আইএসপিএল)-এর গ্যালারিতে ঘটে যাওয়া একটি ঘটনা আবারও এই বিতর্ককে নতুন করে উসকে দিল। কলকাতা টাইগার্সের সমর্থন করার জন্য উপস্থিত ছিলেন সাইফ আলি খান এবং কারিনা কাপুর খান। তাদের সঙ্গে ছিলেন দুই সন্তান, তৈমুর ও জেহ্। গ্যালারিতে খেলা উপভোগ করতে করতে তারা খোশমেজাজে ছিলেন।
কিন্তু পরিস্থিতি খানিকটা উত্তপ্ত হয়ে যায়, যখন উপস্থিত হন ‘বিগ বস ১৩’ খ্যাত অভিনেত্রী আরতি সিংহ, তার মা এবং স্বামী দীপক চৌহান। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, আরতি ও তার পরিবার সাইফকে সামনে পেয়ে ছবি তুলতে উৎসাহী। কিন্তু তারা যেন কারিনাকে উপেক্ষা করে চলেছেন।
কিন্তু নেটিজেনরা লক্ষ্য করেছেন, ক্যামেরার সামনে হাসিমুখে দাঁড়ালেও মাঝে মাঝে কারিনার চোখ আরতির দিকে সরাসরি তাকাচ্ছিল, যা স্পষ্টভাবে তীব্র নজর এবং ক্ষুদ্রতম অসন্তোষের ইঙ্গিত দিচ্ছিল। এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনরা কারিনার এই ‘নজরবাণী’ নিয়ে নতুনভাবে আলোচনা শুরু করেন।
বিথী রানী মণ্ডল/










