সোনালী যুব সংঘের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ধামুলী গ্রামে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন সোনালী যুব সংঘ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পৃথিমপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী।

গত সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোঃ আপ্তাব মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য নেহার বেগম, সোনালী যুব সংগঠনের সাবেক সভাপতি রজব আলী, সাবেক সাধারণ সম্পাদক হাবিব মিয়া এবং ওমান প্রবাসী তারেক মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।
এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা। অনুষ্ঠান শেষে এলাকার শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে সেলিম আহমেদ চৌধুরী সোনালী যুব সংঘের মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, তরুণরাই জাতির আগামীর কর্ণধার। তাদের মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

-মো. আব্দুল কালাম, কুলাউড়া (মৌলভীবাজার)