আজ শাকিবের ‘তাণ্ডব’ টিএসসিতে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে শুরু হয়েছে ২৪তম ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব। এবারের আসরে ২০টি পূর্ণদৈর্ঘ্য ও তিনটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রদর্শিত হচ্ছে।

আজ ৪ ফেব্রুয়ারি আয়োজনের দ্বিতীয় দিনে দেখা যাবে মেগাস্টার শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘তাণ্ডব’।

সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রদর্শিত হবে রায়হান রাফীর ছবিটি। এছাড়াও দিনের শুরুতে ১০টায় দেখা যাবে সুনীল বন্দ্যোপাধ্যায়ের ‘দেয়া নেয়া’, দুপুর সাড়ে ১২টায় আলমগীর কবিরের ‘সূর্যকন্যা’, সাড়ে তিনটায় শরাফ আহমেদ–এর ‘চক্কর প্রদর্শিত হবে।

মাহমুদ সালেহীন খান