নেটফ্লিক্সে আসছে ফ্যামিলি বিজনেস

নেটফ্লিক্সে নতুন ওয়েব সিরিজ ফ্যামিলি বিজনেস আসছে, যা ভারতের বড় একটি ব্যবসায়ী পরিবারের ক্ষমতার লড়াই ও বিশ্বাসঘাতকতার গল্প নিয়ে নির্মিত। সম্প্রতি এই সিরিজের প্রথম ঝলক প্রকাশ করেছে নেটফ্লিক্স। সিরিজের পরিচালক খ্যাতিমান হাংসাল মেহতা।

গল্পের কেন্দ্রবিন্দু একজন প্রভাবশালী ধনকুবের, যিনি তার কোম্পানির দায়িত্বের উত্তরাধিকারী হিসেবে একজন তরুণকে বেছে নেন। কিন্তু দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই তাকে অপমান করে বের করে দেওয়া হয়। এরপর শুরু হয় সিংহাসন দখলের লড়াই, যেখানে পরিবারিক বিবাদ, পুরনো গোপন রহস্য এবং ক্ষমতার খেলা গল্পের মূল ধারা গড়ে তোলে।

সিরিজটি হাংসাল মেহতা ও নীরেন ভাট যৌথভাবে তৈরি করেছেন। এতে অভিনয় করেছেন একঝাঁক তারকা, যার মধ্যে প্রধান চরিত্রে আছেন অনিল কাপুর ও বিজয় ভার্মা। এছাড়া রিয়া চক্রবর্তী, নেহা ধুপিয়া, রাইমা সেনসহ আরও অনেকে রয়েছে। নেটফ্লিক্স সিরিজটির মুক্তির তারিখ এখনও চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি।

বিথী রানী মণ্ডল/