বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান দল

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। সোমবার লাহোর থেকে উড়াল দিয়ে তারা কলম্বোতে পৌঁছায়।

বিশ্বকাপে অংশ নিলেও বাংলাদেশকে সমর্থন জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। এ সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

এই পরিস্থিতিতে আইসিসিও চাপে রয়েছে। বোর্ড সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসার খবর প্রকাশ পেলেও পরে জানা যায়, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি।

কলম্বোতে পৌঁছানোর পর পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম, সালমান আলি আগারা মঙ্গলবার বিশ্রামে থাকবেন। আগামী ৪ ফেব্রুয়ারি পাকিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যে একটি ওয়ার্মআপ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

-সাইমুন