টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ঘোষণা দিলেও ভারতীয় দলকে ১৫ ফেব্রুয়ারি কলম্বো স্টেডিয়ামে উপস্থিত থাকতে হবে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এই নিয়ম অনুসারে, মাঠে উপস্থিত থাকা ছাড়া দলকে স্বয়ংক্রিয়ভাবে ২ পয়েন্ট দেওয়া হবে না।
পাকিস্তান সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে তারা বিশ্বকাপে অংশগ্রহণ করবে, কিন্তু ভারতের সঙ্গে নির্ধারিত ম্যাচ বয়কট করবে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিকে এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি।
পাকিস্তান ম্যাচ না খেললে আইসিসির নিয়ম অনুযায়ী ২ পয়েন্ট পাবে ভারত। সেই ২ পয়েন্টের জন্যই নির্দিষ্ট সময় দল নিয়ে মাঠে নামতে হবে সূর্যকুমারকে। শুধু তাই নয়, ম্যাচের আগের দিন নিয়ম মেনে সাংবাদিক বৈঠকও করতে হবে ভারতীয় দলকে। মাঠে গিয়ে ম্যাচ রেফারি চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ভারতীয় দলকে অপেক্ষা করতে হবে।
আইসিসির নিয়মের ১৬.২.১ ধারা অনুযায়ী, মাঠে উপস্থিত থাকলে তবেই সংশ্লিষ্ট দল এমন ক্ষেত্রে ২ পয়েন্ট পাবে। অন্য দল ম্যাচ না খেলার কথা আগে জানিয়ে দিলেও মাঠে যেতে হবে। ভারত যদি মাঠে না যায়, তা হলে ম্যাচ পরিত্যক্ত হিসাবে ঘোষণা করা হবে। তেমন বলে দু’দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা থাকবে। শাস্তি পেতে হতে পারে ভারতীয় দলকেও।
-সাইমুন










