সংগীতপ্রেমীদের জন্য নতুন উপহার নিয়ে আসছেন কাজী শুভ। তার কণ্ঠে নতুন গান ‘মনের লাইনে আয়’ গানটি মুক্তি পাচ্ছে আগামীকাল। আধুনিক সুর, চটুল কথা ও ডান্স বিটে গানটি তৈরি করা হয়েছে তরুণ শ্রোতাদের কথা মাথায় রেখে।
গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান ও সুর সংগীতায়োজন করেছেন আদিব কবির। গানটির ভিডিও পরিচালনা করেছেন এইচ এম হাসনাইন। এতে অভিনয় করেছেন আলিফ চৌধুরি ও মেঘা শ্রুতি। গানটি প্রসঙ্গে কাজী শুভ বলেন, গানটা শুনলেই নাচের একটা অনুভূতি চলে আসে।
ডান্স মুডের একটু চটুল কথার এই গানটি গাইতে আমার ভীষণ ভালো লেগেছে। কথা আর সুর- দুটোতেই একটা আনন্দের আবেশ আছে, যেটা শ্রোতারা খুব সহজেই অনুভব করতে পারবেন। তিনি আরও বলেন, বর্তমান সময়ের শ্রোতারা প্রাণবন্ত গান পছন্দ করেন। সেই ভাবনাটা মাথায় রেখেই গানটি করা হয়েছে। আমি বিশ্বাস করি, গানটি সবাই মন দিয়ে উপভোগ করবেন।
মাহমুদ সালেহীন খান










