সাই পল্লবী-কল্কি ২৮৯৮ এডি সিকুয়েলের রহস্য

ফের বলিউডে ঝড় তুলেছে এক সিদ্ধান্ত—আর সেই সিদ্ধান্তের কেন্দ্রে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কাজের সময়সীমা বেঁধে দেওয়া আর পারিশ্রমিক বাড়ানোর দাবি, এই দুই শর্তেই নাকি হাতছাড়া হয়েছে একাধিক বড় বাজেটের সিনেমা। ‘স্পিরিট’ থেকে বাদ।

প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, শুটিং সময়সূচি এবং কাজের দায়বদ্ধতা নিয়ে মতবিরোধের কারণে দীপিকাকে বাদ দেওয়া হয়েছে। জানা গেছে, ছবির জন্য তিনি প্রায় ২০ দিনের শুটিংও সম্পন্ন করেছিলেন। কিন্তু শুটিং চলাকালীন সময়ে দিনের সর্বাধিক ৭-৮ ঘণ্টার কাজের শর্ত এবং পারিশ্রমিক ২৫ শতাংশ বাড়ানোর দাবি এ বিরোধের মূল কারণ হয়ে দাঁড়ায়। ফলে নির্মাতারা আনুষ্ঠানিকভাবে তাঁকে প্রকল্প থেকে সরিয়ে দেন।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবার ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিকুয়েল থেকে সরে দাঁড়িয়েছেন কি না, তা নিয়ে দর্শকদের মধ্যে তীব্র কৌতূহল তৈরি হয়েছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা গেছে, দীপিকার শুটিং সংক্রান্ত কিছু শর্তই বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, শুটিং সময়সূচি এবং কাজের দায়বদ্ধতা নিয়ে মতবিরোধের কারণে দীপিকাকে বাদ দেওয়া হয়েছে। জানা গেছে, ছবির জন্য তিনি প্রায় ২০ দিনের শুটিংও সম্পন্ন করেছিলেন। কিন্তু শুটিং চলাকালীন সময়ে দিনের সর্বাধিক ৭-৮ ঘণ্টার কাজের শর্ত এবং পারিশ্রমিক ২৫ শতাংশ বাড়ানোর দাবি এ বিরোধের মূল কারণ হয়ে দাঁড়ায়। ফলে নির্মাতারা আনুষ্ঠানিকভাবে তাঁকে প্রকল্প থেকে সরিয়ে দেন।

এদিকে দর্শকদের মধ্যে বিভাজন দেখা দিয়েছে। কেউ মনে করছেন, সিকুয়েলে দীপিকার চরিত্রকে মৃত দেখানো হতে পারে, আবার অন্যরা বলছেন, সাই পল্লবী একটি সম্পূর্ণ নতুন চরিত্রে গল্পে যুক্ত হবেন। যদিও এখনো নির্মাতা বা সংশ্লিষ্ট অভিনেত্রীদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

প্রাথমিকভাবে আলিয়া নামও এই চরিত্রের জন্য শোনা গিয়েছিল, তবে বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছেন সাই পল্লবী। শেষ পর্যন্ত বড় পর্দায় কার দেখা মিলবে—সেই উত্তরের অপেক্ষায় এখন দর্শকরা।

বিথী রানী মণ্ডল/