শাহীন ক্যাডেট স্কুল, সজবরখিলা শাখার উদ্যোগে নবীন বরণ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সজবরখিলা শাখার পরিচালক মোঃ মাজহারুল ইসলাম হিমেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ শাখার পরিচালক মোঃ শহীদুজ্জামান (শহীদ)। বিশেষ অতিথি ছিলেন চন্দ্রকোনা ডিগ্রি কলেজ, নকলা, শেরপুরের প্রভাষক মোহাম্মদ ইমরুল হাসান এবং শেরপুর শাখার পরিচালক মোঃ আনোয়ার হোসেন।
প্রধান অনুষ্ঠানের মধ্যে ছিল ২৫০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ বিতরণ। মেধা তালিকার প্রথম স্থান অধিকারী এক শিক্ষার্থীকে কম্পিউটার সেট প্রদান করা হয়েছে। প্রতিটি শ্রেণির (১ম–৫ম) প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী ৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী ৩ হাজার টাকা, তৃতীয় স্থান অধিকারী ১ হাজার টাকা এবং চতুর্থ স্থান অধিকারী ৫০০ টাকা পুরস্কার পেয়েছেন।
এছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের ক্রেস্ট প্রদান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং বার্ষিক ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
-এমইউএম










