শেষ হচ্ছে ‘দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্ট’

স্টিফেন কোলর্বাট। আমেরিকান ছোট পর্দায় জনপ্রিয় উপস্থাপক। ‘দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্ট’। গত ৩৩ বছরের পথচলায় এটি দেশটির সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। এবার এ অধ্যায়ের ইতি ঘটছে। বন্ধ হয়ে যাচ্ছে সিবিএস চ্যানেলের অনুষ্ঠানটি।

২১ মে এর শেষ পর্ব প্রচারিত হবে। সোমবার রাতে কোলবার্ট নিজেই এ দুঃসংবাদ দিয়েছেন। গত বছরের জুলাইতেও কোলবার্ট এই সমাপ্তির কথা বলেছিলেন। সে সময় তাঁর ভাষ্য ছিল, ‘আমি আপনাদের অনুভূতি বুঝতে পারছি।

আসলে সবকিছুই যেন হারিয়ে যাচ্ছে। তবে আমি বলতে চাই, সিবিএস আমাদের দারুণ পার্টনার ছিল। টিফানি নেটওয়ার্কের প্রতি কৃতজ্ঞ, এই চেয়ার এবং সুন্দর থিয়েটারটাকে আমার ঘর বানিয়ে দেওয়ার জন্য। আর অবশ্যই আপনাদের প্রতি কৃতজ্ঞতা, দর্শক হিসেবে আমার সঙ্গে থাকার জন্য।

এদিকে সিবিএস কর্তৃপক্ষ জানিয়েছে, আর্থিক সংকটের কথা বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সিবিএসের মাতৃ-প্রতিষ্ঠান প্যারামাউন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জ চিকস বলেন, “এটা সম্পূর্ণ আর্থিক সিদ্ধান্ত। অনুষ্ঠানের মান বা বিষয়বস্তুর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমরা মনে করি, স্টিফেন কোলবার্টের বিকল্প নেই। তাই ‘দ্য লেট শো’ অনুষ্ঠানটি আর নতুনভাবেও কখনো আসবে না । মধ্য রাতের টেলিভিশনের ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।”

মাহমুদ সালেহীন খান