দিনাজপুরের হাকিমপুর হিলি পৌর যুবদলের উদ্যোগে শহরের ৫নং ওয়ার্ডে পাড়া মহল্লায় দোকানি ও পথচারীদের মাঝে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেল পৌর যুবদলের উদ্যোগে শহরের ৫ নং ওয়ার্ড পাড়া মহল্লায় দোকানি ও পথচারীদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।
এসময় হাকিমপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরিদ খান, পৌর যুবদলের আহবায়ক মো. মাজহারুল ইসলাম রাজ, সদস্য সচিব আলী মুর্তজা সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরমান, ৫নং ওয়ার্ড সভাপতি সুইট, সম্পাদক এমদাদুল পৌর যুবদলের সদস্য মিঠুন সহ-বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা সরকার বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে পাড়া মহল্লায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ দেখে মনে হচ্ছে এই আসনে ধানের শীষ প্রতীককের জোয়াড় উঠেছে। তারই ধারাবাহিকতায় পৌর প্রতিটি ওয়ার্ডে এই লিফলেট বিতরণ কার্যক্রম চলছে।
আগামী ১২ সাধারণ মানুষের ভোটের রায়ে এই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনকে বিপুল জয়লাভ করাবো ইনশাআল্লাহ!