কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তির সময়সূচি পরিবর্তন করা হয়েছে; নতুন সূচি অনুযায়ী প্রার্থীদের ১৯ এপ্রিল থেকে ভর্তি হতে হবে।
দেশের কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়ায় নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) ভর্তি সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের কথা জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ ভর্তি সম্পন্ন করতে না পারলে উত্তীর্ণ প্রার্থীদের সুযোগ বাতিল হয়ে যাবে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রাথমিক ধাপ সম্পন্ন করা এবং অটোমাইগ্রেশন শেষে প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আগামী ১৯ এপ্রিল থেকে ২২ এপ্রিলের মধ্যে সশরীরে উপস্থিত হতে হবে। ভর্তির সময় মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও কোটার নথিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিতে হবে। এছাড়া আগে জমা দেওয়া ১০ হাজার টাকার সাথে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি ফি সমন্বয় করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
চূড়ান্ত ভর্তির পরও যদি কোনো আসন শূন্য থাকে, তবে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থীদের ডাকা হবে। এক্ষেত্রে আগামী ১১ মে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বুথে উপস্থিত হয়ে সরাসরি ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। উল্লেখ্য যে, পূর্বের বিজ্ঞপ্তিতে এই তারিখ ১৫ মার্চ নির্ধারিত ছিল। কৃষি গুচ্ছের এই ৯ বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছতার সাথে দ্রুত ভর্তি প্রক্রিয়া শেষ করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মালিহা










