জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের মাস্টার্স (শেষপর্ব) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৩০ মার্চ থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ৭ মে পর্যন্ত। পরীক্ষার বিস্তারিত রুটিন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই রুটিন প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, এম মিউজ, আইসিটি ও লাইব্রেরি সায়েন্স শেষপর্বের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
পরীক্ষা সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন দুপুর ১টা থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো কারণে পরীক্ষার তারিখ বা সময় পরিবর্তনের ক্ষেত্রে তাদের ন্যূনতম কর্তৃত্ব সংরক্ষিত থাকবে।
সাবরিনা রিমি/










