বিএনপিতে যোগ দিলেন অধ্যাপক আবু সাইয়িদ

সংবিধান প্রণয়ন কমিটির সদস্য, নব্বইয়ের দশকে আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ বিএনপিতে যোগ দিয়েছেন।

সাবেক তথ্য মন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৪টায়  গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে দলটিতে যোগদান করেন তিনি।

বুধবার বিকালে বিএনপি গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে দলটিতে যোগদান করেন তিনি।

অধ্যাপক আবু সাইয়িদ বলেন, “দেশপ্রেমিক মানুষ হিসেবে আমি মনে করি, এখন বিএনপি একমাত্র দল যাকে সামনে এগিয়ে নেওয়া উচিত”।

বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

-মামুন