মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা–কর্মীরা।
শুক্রবার দিবাগত রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টটির সঙ্গে যুক্ত ভিডিওতে দেখা যায়, রাতে স্মৃতিসৌধ প্রাঙ্গণে ঝাড়ু দিয়ে বর্জ্য অপসারণে অংশ নিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। ক্যাপশনে বলা হয়, স্মৃতিসৌধ এলাকায় জমে থাকা সব বর্জ্য পরিষ্কার করা হয়েছে।
এর আগে শুক্রবার তারেক রহমান তাঁর বাবা, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। পরে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সেখানে ব্যাপক ভিড় সৃষ্টি হয়। ভিড়ের কারণে তারেক রহমানের স্মৃতিসৌধে পৌঁছাতে কিছুটা সময় লেগে যায়।
সাবরিনা/










