প্রথমবারের মতো নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির প্রস্তুতি শুরু করেছে কর্তৃপক্ষ। ২০২৫–২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে দুটি বিভাগে মোট ৮০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ ভর্তি কার্যক্রম তিনটি ইউনিটের মাধ্যমে পরিচালিত হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত ভর্তি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জিএসটি গুচ্ছভুক্ত নওগাঁ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান (এ), মানবিক (বি) ও বাণিজ্য (সি) ইউনিটের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, হিসাববিজ্ঞান (ACC) বিভাগে এ ইউনিট থেকে ১২ জন, বি ইউনিট থেকে ৮ জন এবং সি ইউনিট থেকে ২০ জন— মোট ৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
এ ছাড়া আইন (LAW) বিভাগে এ ইউনিট থেকে ১৬ জন, বি ইউনিট থেকে ২০ জন এবং সি ইউনিট থেকে ৪ জন মোট ৪০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই সংশ্লিষ্ট বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবেন। বিস্তারিত যোগ্যতা ও শর্তাবলি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মালিহা










