গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা দলটির নতুন চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠে নতুন ধারার সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। নানামাত্রিক চ্যালেঞ্জ থাকলেও ভারতের সাথে নতুন ধারার সম্পর্ক তৈরি করতে চায় বিএনপি। ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করতে গেলে তারেক রহমান এ কথা বলেন।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এছাড়া, ঢাকায় নিযুক্ত তুরস্ক ও মিশরের রাষ্ট্রদূতও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।










