ম্যানচেস্টার ইউনাইটেডে রুবেন আমোরিম এখন নিকট অতীত। ১৪ মাসেই শেষ হলো তাঁর ওল্ড ট্র্যাফোর্ড অধ্যায়। টপ ম্যানেজম্যান্টের সঙ্গে সম্পর্ক ফাটলের জেরে বরখাস্ত হয়েছেন পর্তুগিজ কোচ।
রবিবার প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেড ম্যাচে রেড ডেভিলদের হয়ে সবশেষ ডাগআউটে দাঁড়ান আমোরিম। বুধবার বার্নলির বিপক্ষে লিগের ম্যাচে ডাগআউটে দেখা যাবে ক্লাবের ঘরের ছেলে ড্যারেন ফ্লেচারকে।
রুবেন আমোরিমের বিদায়ের পর সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর শিষ্যরা।
রেড ডেভিল ক্যাপ্টেন ব্রুনো ফার্নান্দেস সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ধন্যবাদ মিস্টার। আপনি এবং আপনার ট্যাকনিকাল টিমের জন্য শুভকামনা।’
ম্যান ইউনাইটেডের লেফট উইঙ্গার পেট্রিক ডর্গু লিখেছেন, ‘সবকিছুর জন্য ধন্যবাদ মিস্টার। আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা।’
স্ট্রাইকার জশুয়া জিরকজি লিখেছেন, ‘ভবিষ্যত ক্যারিয়ারের জন্য শুভকামনা বস।’
ডি লিট আবেগি বার্তা দিয়েছেন। তাঁর সে বার্তা শেয়ার দিয়েছেন হ্যারি মাগুয়ের। চোটে থাকা নেদারল্যান্ডস সেন্টারব্যাক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সবকিছুর জন্য ধন্যবাদ বস। শুভকামনা রইল আপনার ভবিষ্যতের জন্য্।’
বেনজামিন সেসকো লিখেছেন, ‘সবকিছুর জন্য ধন্যবাদ বস।’
ফরোয়ার্ড আমাদ দিয়ালো লিখেছেন, ‘শুভকামনা কোচ।সবকিছুর জন্য ধন্যবাদ। আশা করি ভালো কিছু হবে।’
কিছুদিন আগে ‘ফ্রি মাইনো’ লেখে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন মাইনোর ভাই। তার পরিবারের অভিযোগ, মাইনোকে যথেষ্ট সুযোগ দিচ্ছেন না আমোরিম।
পরিসংখ্যান ও অবস্থান
বর্তমানে প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং শিরোপা লড়াইয়ে ভালোভাবেই আছে দলটি। তবে মাঝপথেই ধরা দেয় কোচিং সংকট।
আমোরিমের অধীনে ইউনাইটেড ৬৩ ম্যাচে মাত্র ২৪টি জয় পায়—জয়ের হার ৩৮.৭১ শতাংশ। ক্লাবের ইতিহাসে এটি অন্যতম দুর্বল কোচিং রেকর্ড। এর চেয়েও খারাপ পরিসংখ্যান দেখা গিয়েছিল সর্বশেষ ১৯৭১ সালে, ফ্রাঙ্ক ও’ফ্যারেলের সময়ে, যিনি একইভাবে বরখাস্ত হয়েছিলেন।
– এমইউএম/










