২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রবিবার (৪ জানুয়ারি) এই সিদ্ধান্ত প্রকাশ করেছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পরীক্ষার ফলাফল আগামী ১০ মার্চের মধ্যে প্রকাশ করতে হবে। তবে নির্বাচনী পরীক্ষার নির্দিষ্ট তারিখ বোর্ড এখনো ঘোষণা করেনি।
এছাড়া, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১১ মার্চ থেকে। ফরম পূরণের বিস্তারিত সময়সূচি সহ পূর্ণাঙ্গ তথ্য বোর্ডের ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশিত হবে।
– এমইউএম










