বিদেশে উচ্চশিক্ষা বা চাকরির জন্য ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ে আইইএলটিএস পরীক্ষা অন্যতম প্রধান মানদণ্ড। স্পিকিং, লিসেনিং, রিডিং ও রাইটিং—এই চারটি অংশে পরীক্ষার্থীদের সক্ষমতা যাচাই করা হয়। তবে উচ্চ খরচ এবং পরীক্ষা সংক্রান্ত নানা বাধার কারণে অনেক শিক্ষার্থীই আইইএলটিএস পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হয় না।
২০২৬ সালের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কিছু স্কলারশিপে আইইএলটিএস ছাড়াই আবেদন করার সুযোগ তৈরি হয়েছে। কানাডা, জার্মানি, সুইডেন, হাঙ্গেরি, কাতার, ফ্রান্সসহ একাধিক দেশ বিকল্পভাবে ইংরেজি দক্ষতার প্রমাণ গ্রহণ করছে। যেমন—ইংরেজিতে আগের ডিগ্রির সনদ, টোয়েফল, ডুয়োলিঙ্গ বা বিশ্ববিদ্যালয় প্রদত্ত ইংরেজি দক্ষতার সনদ।
উল্লেখযোগ্য স্কলারশিপের মধ্যে রয়েছে—
-
সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপস: সম্পূর্ণ টিউশন ফি, মাসিক ১২ হাজার ক্রোনার ভাতা, চিকিৎসাবিমা ও ভ্রমণ অনুদান।
-
এসবিডব্লিউ বার্লিন স্কলারশিপ (জার্মানি): টিউশন ফি, থাকা–খাওয়া ও মাসিক ভাতা।
-
দোহা ইনস্টিটিউট স্কলারশিপ (কাতার): টিউশন ফি, আবাসন, মাসিক ভাতা ও স্বাস্থ্যবিমা।
-
ইউনিভার্সিটি অব ডেব্রেচেন স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম (হাঙ্গেরি): ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে সম্পূর্ণ অর্থায়ন।
-
ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ (ইউরোপ): একাধিক দেশে পড়াশোনা, টিউশন ফি মওকুফ, মাসিক ভাতা ও ভ্রমণ ব্যয়।
-
ইএনএস ইন্টারন্যাশনাল সিলেকশন স্কলারশিপ (ফ্রান্স): তিন বছর ধরে মাসিক এক হাজার ইউরো ভাতা ও আবাসন সুবিধা।
-
ইউনিভার্সিটি অব পেকস স্কলারশিপ (হাঙ্গেরি): ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে শতভাগ টিউশন ফি ছাড়সহ সমস্ত শিক্ষাসংক্রান্ত ব্যয় কাভার।
এই স্কলারশিপগুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ এনে দিচ্ছে, যারা আইইএলটিএস ছাড়াই বিদেশে উচ্চশিক্ষা অর্জন করতে চান।
মালিহা নামলাহ










