ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফ বিচার বিভাগকে ‘সিন্ডিকেটমুক্ত’ করতে প্রধান বিচারপতিকে ‘শুদ্ধি অভিযান’ চালানোর আহ্বান জানান।
বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আদালতের মামলার জট কমাতে আইনজীবী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন
শপথ নেওয়ার পর রোববার প্রথম কার্যদিবসে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ বিষয়ে কথা বলেন।
গত ২৮ ডিসেম্বর প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সুপ্রিম কোর্টের অবকাশ থাকায় এর মধ্যে তিনি আদালতে বিচারিক কার্যক্রমে অংশ নেননি।
তিনি বিচার বিভাগকে ‘সিন্ডিকেটমুক্ত’ করতে প্রধান বিচারপতিকে ‘শুদ্ধি অভিযান’ চালানোর আহ্বান জানান।
তারপর বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন।
দেশে ‘একনায়কতন্ত্র’ কায়েম করে বিচার বিভাগকে ‘জনগণের মুখোমুখি’ করা হয়েছিল এবং নানাভাবে ‘দুর্নীতি ও সিন্ডিকেট’ কয়েম করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।
বারের সভাপতি বলেন, সুপ্রিম কোর্টের অনেক উন্নতি হলেও আইনজীবীদের উন্নয়নে ‘তেমন কোনো কাজ হয়নি’।
দুর্নীতি যেই-ই করুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মাহবুব উদ্দিন খোকন।
প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠােনে আপিল নিভাগের বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব উপস্থিত ছিলেন। জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম ছিলেন না।
মামুন/










