সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন এগিয়ে সূচকও বাড়ছে

ছবি: সংগৃহীত

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৪ জানুয়ারি) দেশের প্রধান স্টক মার্কেট ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উর্ধ্বমুখী সূচকের মধ্য দিয়ে লেনদেন করছে।

ডিএসই সূত্র জানায়, সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৪,৯১৮ পয়েন্টে অবস্থান করছে। একই সময়ে ডিএসই-শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১,০৫১ এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বাড়ে ১,৮৭০ পয়েন্টে। লেনদেনে অংশ নেওয়া ৩৪৩ কোম্পানির মধ্যে ১৬২টির শেয়ারদর বেড়েছে, ৯৪টির কমেছে এবং ৮৭টির দর অপরিবর্তিত রয়েছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেনের পরিমাণ হয়েছে ৬১ কোটি ৭৪ লাখ টাকা।

ডিএসইতে সকাল সাড়ে ১০টার দিকে লেনদেনে শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো: ওরিয়ন ইনফিউশন, আনোয়ার গ্যালভানাইজিং, সায়হাম কটন, সোনালি পেপার, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, যমুনা ব্যাংক, মনোস্পুল পেপার, সিমটেক ইন্ডাস্ট্রি ও বিচ হ্যাচারি। সূচকের ঊর্ধ্বমুখী ধারা শুরু হয় লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটেই এবং পরবর্তী সময়ে বৃদ্ধি অব্যাহত থাকে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সকাল সাড়ে ১০টায় সিএএসপিআই সূচক ২ পয়েন্ট বেড়ে ১৩,৬৯৪ পয়েন্টে পৌঁছায়। এ সময়ে সিএসইতে ৫ কোটি ৬১ লাখ টাকার লেনদেন হয়েছে। লেনদেনে ১১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে, ১১টির কমেছে এবং ২টির দর অপরিবর্তিত রয়েছে।

আফরিনা সুলতানা/