জীবনের এক-তৃতীয়াংশ আপনাদের সাথে: কেবিসির বিদায়বেলায় অশ্রুসজল অমিতাভ

Amitabh Bachchan KBC - 1

বিনোদন ডেস্ক:  ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) আর অমিতাভ বচ্চন যেন একে অপরের পরিপূরক। দীর্ঘ পথচলা শেষে গত শুক্রবার (২ জানুয়ারি) পর্দা নামল শো-টির ১৭তম সিজনের। আর এই গ্র্যান্ড ফিনালেতে এক হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী হলেন দর্শকরা; বিদায়লগ্নে আবেগ ধরে রাখতে না পেরে চোখের পানি ফেললেন স্বয়ং বলিউড শাহেনশাহ।
অমিতাভ বচ্চন জানান, এই শো কেবল একটি অনুষ্ঠান নয়, বরং তাঁর জীবনের এক বিশাল অধ্যায়। দর্শকদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আমার জীবনের এক-তৃতীয়াংশ সময় আমি আপনাদের সঙ্গেই কাটিয়েছি। আপনারা আছেন বলেই এই শো আছে, আর শো আছে বলেই আমি আছি।”
প্রিয় তারকার এমন আবেগঘন বিদায়ে সোশ্যাল মিডিয়াতেও ভক্তরা আবেগপ্রবণ হয়ে পড়েন। অমিতাভ ও কেবিসির দীর্ঘদিনের এই অবিচ্ছেদ্য সম্পর্কের স্মৃতিচারণ করে অনেকেই ভাসেন নস্টালজিয়ায়।