বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের নিবন্ধনে উদ্বুদ্ধ করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে নির্দেশনা জারি করা হয়েছে। এ নিবন্ধন কার্যক্রম আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
রোববার (২৮ ডিসেম্বর) মাউশি কর্তৃক জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, দেশের অভ্যন্তরে দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের আইটি-ভিত্তিক পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তরফে নির্দেশনা এসেছে।
চিঠিতে সংশ্লিষ্ট সকলকে ওই নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে।










