৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের

ছবি: বাসস

শরিফ ওসমান হাদির প্রকৃত খুনিদের বিচার ও গণভোটে জুলাই সনদের পক্ষে জনমত গড়তে আগামী ৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সভাপতিত্বে এক বৈঠকে এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। সমাবেশের স্থান পরে জানানো হবে।

দলটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহাসমাবেশ থেকে হাদি হত্যায় জড়িতদের বিচার, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, অবৈধ অস্ত্র উদ্ধার এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি জানানো হবে। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরির আহ্বান জানানো হবে।

এর আগে হাদির হত্যার বিচারের দাবিতে আগামী ৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। আসন বণ্টন নিয়ে টানাপোড়েনের মধ্যেই ইসলামী আন্দোলন পৃথক কর্মসূচি ঘোষণা করল। বৈঠকে দলের মহাসচিব ইউনুস আহমদসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

সাবরিনা রিমি/