জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা

ছবি: বাসস

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ দুপুরের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছেন। তাঁর সফরকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে এবং চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, সাভার-আশুলিয়া অঞ্চলের বিএনপি নেতাকর্মীরা তার সফরের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, “দীর্ঘ ১৭ বছর পরে দেশে ফিরেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এজন্য সাভার-আশুলিয়ার নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস বিরাজ করছে।”

জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার খান আনু জানান, “তার নিরাপত্তার জন্য পুলিশ কাজ করছে। তবে আজ প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে না।” ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলামও নিশ্চিত করেছেন যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাবরিনা/