আজ নিজেদের অধিনায়কের নাম প্রকাশ করেছে টুর্নামেন্টের সব দলগুলো। বিপিএলে প্রথমবার অংশ নেওয়া নোয়াখালী এক্সপ্রেস নেতৃত্বের দায়িত্ব দিয়েছে সৈকত আলীর হাতে। এর আগে বিপিএলে কখনো অধিনায়কত্ব না করা এই অলরাউন্ডারের জন্য এটি বড় চ্যালেঞ্জ।
সব মিলিয়ে বিপিএলের দ্বাদশ আসরে অভিজ্ঞ ও নতুন—দুই ধরনের অধিনায়কের মিশেলে শুরু হচ্ছে নেতৃত্বের নতুন গল্প।
| দল | অধিনায়ক |
|---|---|
| রংপুর রাইডার্স | নুরুল হাসান সোহান |
| সিলেট টাইটান্স | মেহেদী হাসান মিরাজ |
| রাজশাহী ওয়ারিয়র্স | নাজমুল হোসেন শান্ত |
| ঢাকা ক্যাপিটালস | মোহাম্মদ মিঠুন |
| চট্টগ্রাম রয়্যালস | শেখ মেহেদী |
| নোয়াখালী এক্সপ্রেস | সৈকত আলী |
-এম. এইচ. মামুন










