বড়দিনে নতুন স্বাদের চমক,ঘরেই বানান লেমন টার্ট

২৫ ডিসেম্বর, বড়দিন কে কেন্দ্র করে উৎসবের মেজাজে ফেরেন অনেকেই। আর বড়দিন মানেই ঘরে ঘরে কেক-কুকিজের গন্ধ আর রকমারি কেকের সমাহার। নানা রকমের কেক, মাফিন, ব্রাউনি বানানোর পাশাপাশি এবার একটু ভিন্ন স্বাদের কিছু ট্রাই করতে চান, তবে আদর্শ হতে পারে লেমন চার্ট। টক-ঝাল মিষ্টি স্বাদের এই ইউরোপিয়ান ডেজার্ট বড়দিনের টেবিলে আনতে পারে নতুনত্ব। বিশেষজ্ঞদের মতে, ভারী ক্রিম বা অতিরিক্ত মিষ্টি না থাকায় লেমন টার্ট খেতে হালকা লাগে, যা বড়দিনের ভরপেট খাওয়ার পর ডেজার্ট হিসেবে আদর্শ। তাই সহজ উপকরণেই বাড়িতে বানানো যায় এই বিশেষ মিষ্টান্ন।

লেমন টার্ট বানাতে যা যা লাগবে টার্ট বেসের জন্য: ময়দা, ঠান্ডা মাখন, চিনি, ডিমের কুসুম।

লেমন ফিলিংয়ের জন্য: লেবুর রস, লেবুর খোসার গ্রেট, করা অংশ, ডিম, চিনি, বাটার, প্রথমে ময়দা

বানানোর পদ্ধতি: প্রথমে ময়দা, মাখন ও চিনি একসঙ্গে মিশিয়ে ডো তৈরি করে নিন। ডো রেস্ট দিয়ে টার্ট মোল্ডে বসিয়ে বেক করুন। অন্যদিকে লেবুর রস, চিনি, ডিম ও বাটার দিয়ে তৈরি করুন লেমন কার্ড। বেক করা টার্ট শেলের মধ্যে এই ফিলিং ঢেলে আবার অল্প সময় বেক করলেই তৈরি হয়ে যাবে লেমন টার্ট। পরিবেশনের আগে ওপর থেকে সামান্য আইসিং সুগার বা হুইপড ক্রিম দিলে স্বাদ আরও বাড়বে।

বড়দিনে পরিবারের সদস্য ও অতিথিদের চমকে দিতে এবার ঘরেই বানিয়ে ফেলুন এই ভিন্ন স্বাদের লেমন টার্ট। পরিচিত কেকের বাইরে গিয়ে নতুন কিছু বানানোর আনন্দই তো উৎসবের আসল মজা।