জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর)।
ফলে এই ২০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রাথমিক আবেদনের জন্য শিক্ষার্থীরা আর মাত্র একদিন সময় পাচ্ছেন।
জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি এবং হাবিপ্রবিসহ মোট ২০টি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তির আবেদন শেষ হচ্ছে আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর)। গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত ১ লাখ ৭৮ হাজার ১৬০ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। আগামী ২৭ মার্চ ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে গুচ্ছের ভর্তি যুদ্ধ শুরু হবে।
অন্যদিকে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ১৭৯৫টি আসনের বিপরীতে আবেদনের সময়ও বুধবার রাত ১১:৫৯ মিনিটে শেষ হবে। সেখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬-২৮ জানুয়ারি। আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলোতে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
অর্ণব চাকমা/










