ওভারহেড কিকে এল কাবির গোল, আফ্রিকা কাপে জয়ে দিয়ে শুরু মরক্কোর

আরব কাপ জয়ের পর দুর্দান্ত ছন্দ আফ্রিকা কাপ অব নেশনসেও ধরে রেখেছে মরক্কো। উদ্বোধনী ম্যাচে গ্রুপ’-তে কোমোরোসকে গোলে হারিয়েছে আটলাস লায়ন্সরা।

রোববার রাতে রাবাতের প্রিন্স মৌলাই আব্দেল্লাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে কিছুটা চাপে থাকলেও শেষ পর্যন্ত নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে মরক্কো। ম্যাচের ৫৫ মিনিটে নুসাইর মাজরাউয়ের পাস থেকে ডান পায়ের শটে ডেডলক ভাঙেন ব্রাহিম দিয়াজ। এরপর বদলি হিসেবে নামার ১০ মিনিট পর ৭৪ মিনিটে অসাধারণ ওভারহেড কিকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আইয়ুব এল কাবি।

ফিফা র‍্যাঙ্কিংয়ে মরক্কোর চেয়ে ৯৭ ধাপ পিছিয়ে থাকা কোমোরোসের বিপক্ষে জয় প্রত্যাশিত ছিল। তবে ৬৯ হাজার দর্শক ধারণক্ষম স্টেডিয়ামে খেলেও সহজে পয়েন্ট পায়নি স্বাগতিকরা। বৃষ্টিস্নাত ম্যাচে ১১ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও সুফিয়ান রাহিমির নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন কোমোরোস গোলকিপার ইয়ানিক পানদোর। ম্যাচজুড়ে একাধিকবার মরক্কোর আক্রমণ প্রতিহত করেন তিনি।

এই জয়ে মরক্কো জাতীয় দলের টানা জয়ের রেকর্ড দাঁড়াল ১৯ ম্যাচে। চলতি বছরের অক্টোবরে তারা ভেঙে দেয় স্পেনের ২০০৮০৯ মৌসুমের টানা ১৫ ম্যাচ জয়ের রেকর্ড।

মাসব্যাপী টুর্নামেন্টের দ্বিতীয় দিনে সোমবার কাসাব্লাঙ্কায় গ্রুপ’-এর ম্যাচে মুখোমুখি হবে মালি জাম্বিয়া। একই দিনে গ্রুপবি’-তে সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে আঙ্গোলা, আর রাত ২টায় মোহাম্মদ সালাহর মিশরের মুখোমুখি হবে জিম্বাবুয়ে।

এমইউএম/