জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রাপ্ত ৫ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
(২০২৫ সালের ২২ ডিসেম্বর) সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল আবেদনটি জমা দেওয়া হয়।










