এলাচ যেমন খাবারে সুগন্ধ যোগ করে তেমনি নিয়মিত এলাচ খাওয়ায় রয়েছে অনেক উপকার। তবে শুধু স্বাদ নয়, এলাচ স্বাস্থ্যের জন্য শক্তিশালী সহায়ক। এলাচের মধ্যে আছে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ডায়েটারি ফাইবার, নিয়াসিন, পাইরিডক্সিন, রিবোফ্লোভিন, থিয়ামাইন, ভিটামিন এ, ভিটামিন সি, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও জিঙ্কের চমৎকার উৎস এই মসলা। প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটি এলাচ চিবিয়ে খেলে অথবা রাতে ঘুমের আগে এক গ্লাস পানিতে ৪–৫টি গোটা এলাচ ভিজিয়ে রেখে সকালে সেই পানি খালি পেটে পান করলে একাধিক উপকার পাওয়া যায়। এছাড়া যাদের মুখ থেকে গন্ধ বের হয় তাদের মুখের দুর্গন্ধ দূর করতেও সুগন্ধি এলাচের জুড়ি নেই।
রক্তচাপ নিয়ন্ত্রণে এলাচে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেল, যা শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। নিয়মিত ঘুমানের আগে দুধের সঙ্গে এলাচ খেলে ঘুমের সমস্যা দূর হওয়ার পাশাপাশি শরীরের ইমিউনিটি বুস্ট করবে। যা উদ্বেগ ও মানসিক চাপ দূর করতে পারে। এলাচের ২-৩টি দানা চিবিয়ে খেলে গ্যাস্ট্রিক, পেট ফাঁপা কিংবা ভারী খাবারের পর পেটের অস্বস্তি অনেকটাই কমে যায়। এলাচ প্রাকৃতিক ডিটক্স হিসেবে কাজ করে। এটি শরীরে জমে থাকা টক্সিন বা দূষিত পদার্থ বের করে দেয়। ব্রণ, ব্রণ বা ত্বক সংক্রান্ত অন্য কোনো সমস্যায় দূর করতে রাতে এলাচ খেতে পারেন। নিয়মিত রাতে এলাচ খেলে ত্বক সংক্রান্ত যাবতীয় সমস্যা কমে যায় এবং ত্বক উজ্জ্বল হয়। এলাচে থাকা প্রাকৃতিক তেল মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। এটি মুখের ব্যাকটেরিয়া মেরে ফেলে এবং মাড়ি ও দাঁতের সংক্রমণও কমাতে সাহায্য করে। এছাড়া যারা সর্দি-কাশিতে ভোগেন, তাদের জন্য রাতে এলাচ খেতে পারেন।
সানা










