বয়সের তুলনায় আপনি তরুণ না বৃদ্ধ?

ঠিক কত বছর পেরোনোর পরে কাউকে বৃদ্ধ বা বৃদ্ধা বলা যেতে পারে, তার বিজ্ঞানসম্মত গবেষণা এখানে উল্লেখ না করে এই মানুষগুলোর মনের বয়স কত এই প্রশ্নের উত্তর খুঁজলে উত্তরটি যে কাউকে চমকে দিতে পারে। ধরা যাক আপনার বয়স ৫০ বা ৬০ উর্দ্ধ কিন্ত এই বয়সে কি আপনার মাঠে গিয়ে খেলতে ইচ্ছে করবে না বা গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করবে না? হটাৎ জুম বৃষ্টি নামলে আপনি নিজেকে আটকে না রেখে নেমে গেলেন বৃষ্টিতে ভিজতে। এই যে আপনার বয়স ৬০ এর উর্দ্ধে তখন সেটা মনে থাকে না। বিজ্ঞানীরা বলছেন এর মানে আপনার মনের বয়স ১৫-১৬! সেইক্ষেত্রে গবেষণায় দেখা যায়, যারা মনের দিক থেকে বার্ধক্যকে গ্রহণ করে নিয়েছেন, তাদের মৃত্যুর ঝুঁকি অনেক বেশি।

গাম্ভীর্যপূর্ণ এক প্রবীণ নারীর সাথে তার কাছের কিছু মানুষ দেখা করতে এসেছে তাঁর ভালো লাগা এমনটি ছিল যেন অল্প বয়সী একজন লাজুক মেয়ের মতো হাসছে। মনে হয়েছিলো নব প্রেমের ছোঁয়া লেগেছে তাঁর মনে।বয়সকে প্রতিবন্ধক হতে দেওয়া যাবে না। আমেরিকার ভার্জিনিয়া ইউনিভার্সিটির সাইকোলজির প্রফেসর Brian Nosek -এর ভাষ্যমতে,“যে সমস্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা নিজেদেরকে অনেক তরুণ ভাবেন, তারা তাদের দৈনন্দিন কাজে বা জীবনের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন”। মনের তারুণ্যকে জয় করতে পারলে তার কাছে কোন প্রতিবন্ধকতাই বাধা হয়ে দাঁড়াতে পারে না। নিজেকে যত বুড়ো ভাববেন আপনার মস্তিষ্ক ততো দ্রুত ক্ষয়ে যাবে, আর যত তরুণ ভাববেন, মস্তিস্কও তত তরতজা থাকবে। চিকিৎসকদের উচিত তাদের রোগীদেরকে নিজেদের আপেক্ষিক বয়স সম্পর্কে জিজ্ঞেস করা, যাতে করে পরবর্তীতে কোন রোগগুলো বেশী স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে তা নির্ণয় করা যায় এবং প্রথম থেকেই সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়।

সানা