আমের মকটেল

আমের মকটেল গ্রীষ্মকালীন পানীয় হিসেবে খুবই জনপ্রিয়। তাজা আমের মিষ্টি স্বাদ এবং ঠান্ডা উপাদানের সংমিশ্রণে এটি তৈরি হয়, যা গরম দিনে শরীরকে ঠান্ডা ও সতেজ রাখে।এটি সরাসরি গরম দিনে পরিবেশন করলে ঠান্ডা এবং মিষ্টি স্বাদ উপভোগ করতে পারবেন। যদি আরও রিফ্রেশিং স্বাদ চান, তাহলে ব্লেন্ড করার সময় কিছু বরফ কুচি মিশিয়ে নিতে পারেন।

উপকরণ:
পাকা আম – ২টি
চিনি – ২ টেবিল চামচ (আমের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন)
লেবুর রস – ১ চা চামচ
বরফ – প্রয়োজন মতো
সোডা বা স্পার্কলিং পানি – ১ কাপ
পুদিনা পাতা – সাজানোর জন্য
জল – ১/৪ কাপ

প্রণালি:
প্রথমে আমের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করুন। ব্লেন্ডারে আমের টুকরোগুলো, চিনি, লেবুর রস এবং জল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। যতক্ষণ না এটি মসৃণ এবং ক্রীমি মতো হয়।এবার একটি বড় গ্লাসে বরফ দিন।ব্লেন্ড করা আমের মিশ্রণটি বরফের ওপর ঢেলে দিন। এরপর গ্লাসে সোডা বা স্পার্কলিং পানি ঢেলে দিন। এটি মিশ্রণটিকে হালকা ফিজি এবং ঠান্ডা করবে।চাইলে উপরে কিছু পুদিনা পাতা দিয়ে সাজাতে পারেন।
আমে ভিটামিন সি ও এ প্রচুর পরিমাণে থাকে। এটি ইমিউনিটি বাড়ায়, হজমে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল রাখে। লেবুর রস আমের স্বাদকে আরও উজ্জ্বল এবং সতেজ করে। পুদিনা পাতার উপস্থিতি এক রকমের ফ্রেশনেস যোগ করে। গরম দিনে এই মকটেল শরীরকে হাইড্রেটেড রাখে এবং এক ধরণের প্রাকৃতিক এনার্জি দেয়।

এটি পার্টি, পরিবারের খাবারের পর বা গরম দুপুরে স্বস্তির জন্য খুবই উপযোগী। মকটেলটি ছোট শিশু, কিশোর বা বড় সকল বয়সের মানুষের জন্য নিরাপদ ও সুস্বাদু। চাইলে চিনি কমিয়ে বা হানি ব্যবহার করেও বানানো যায়।

-বিথী রানী মণ্ডল