ওসমান হাদী বাংলাদেশের জন্য প্রয়োজনীয় ছিল। তাকে নিঃশেষ করার পেছনে গুপ্ত সংগঠনের এজেন্ডা কাজ করেছে। আমাদের দায়িত্ব শুধুই দেখার নয়, বরং সক্রিয়ভাবে দেশের জন্য কাজ করা—এটা প্রত্যেকের
ওসমান হাদী তাঁর জীবনের শেষ দিনগুলোতে মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছিলেন ভোট চাইতে। তিনি একটি নির্বাচনের স্বপ্ন দেখেছিলেন, দেশের ভেতরে গণতন্ত্র ফিরে আসার স্বপ্ন দেখেছিলেন। এই দেশের মানুষ গণতন্ত্রের জন্য অগণিত জীবন দিয়েছে—কিন্তু সেই আত্মত্যাগের অর্থ কখনোই এমন নয় যে গতকাল রাতে আরেক ভাইয়ের রক্ত ঝরবে, আর তার পরিবার শেষবারের মতো হয়তো তার মুখের দিকে তাকিয়ে বিদায় বলবে।
ওসমান হাদী এমন বাংলাদেশের স্বপ্ন দেখেননি, যেখানে মানুষের জীবন এত সস্তা। তাই আজ ন্যায়ের প্রশ্নে কোনো আপস চলতে পারে না। হাদী হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতেই হবে, এবং এই দায়িত্ব থেকে সরকার কোনোভাবেই সরে যেতে পারে না। প্রতিটি মানুষের প্রাণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।
আমরা আইন চাই, আমরা গণতন্ত্র চাই। সর্বোপরি, আমরা ওসমান হাদী হত্যার ন্যায়বিচার চাই। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা কীভাবে পালিয়ে যাওয়ার সুযোগ পেল—তার জবাব চাই। যারা গণমাধ্যমে আগুন ছড়িয়েছে, উসকানি দিয়েছে, পরিস্থিতি অস্থিতিশীল করেছে—তাদের বিরুদ্ধেও বিচার নিশ্চিত করতে হবে।
অবি/










