টানা ১১ দিনের ছুটিতে ডিআইইউ

পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ১১ দিনের ছুটির ঘোষণা দিয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। আগামী ১৬ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়টির সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক দাপ্তরিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৬ মার্চ (সোমবার) থেকে ২৬ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। ছুটি শেষে ২৭ মার্চ (শুক্রবার) থেকে পুনরায় সকল ক্লাস ও দাপ্তরিক কার্যক্রম যথারীতি শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, বিশ্ববিদ্যালয়ের মূল কার্যক্রম বন্ধ থাকলেও অ্যাকাউন্টস শাখা এবং ইনফরমেশন অ্যান্ড অ্যাডমিশন অফিস তাদের নির্ধারিত বিশেষ সময়সূচী অনুযায়ী দায়িত্ব পালন করবে। মূলত ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং জরুরি আর্থিক প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরগুলো সীমিত পরিসরে খোলা থাকতে পারে।

মার্চের মাঝামাঝি সময়ে শুরু হওয়া এই দীর্ঘ ছুটির ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা নাড়ির টানে বাড়ি ফেরার প্রস্তুতি শুরু করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছুটির সময় ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশনা দিয়েছে।

লামিয়া আক্তার