বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন

নারায়ণগঞ্জ  বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুলাল (৫৫)  নামে এক মাছ বিক্রেতা নিহত হয়েছে। নিহত দুলাল মিয়া বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের  কেওঢালাস্থ ওবারবাগ এলাকার মৃত হযরত আলী ছেলে। সে দীর্ঘদিন ধরে উল্লেখিত এলাকার ইব্রাহিম মিয়ার বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।

এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে  মর্গে প্রেরণ করে। গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টা ৪৫  বন্দর উপজেলার কেওঢালাস্থ ওবারবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বন্দর উপজেলার  কেওঢালা ইব্রাহিম মিয়ার বাড়ির ছাদের উপর মোহাম্মদ ওসমান সহ বেশ কয়েকজন অবস্থান করছিল। ওই সময় একই এলাকার সাজিদ (২০) নামে এক ছেলে ছাদে উঠে দুষ্টামির ছলে ওসমানের ঘাড়ের উপর থাপ্পর দেয়। ওই সময় ওসমান রাগান্বিত হয়ে সাজিদকে প্লাটা থাপ্পর দেয়। এই নিয়ে দুই জনের মধ্যে হাতাহাতি হয়। পরবর্তীতে বিষয়টি বাড়িওয়ালা ইব্রাহীম উভয়ের মধ্যে মীমাংসা করে দেয়।

এ ঘটনার জের ধরে ঘটনার ওই রাত ৭টা ৫০ মিনিটে  সাজিদসহ তার আত্মীয়-স্বজনরা লাঠি সোটা ও দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে   ইব্রাহিমের বাড়িতে অর্তকিত হামলা চালিয়ে ছেলে ওসমান (২০) ও তার পিতা দুলাল মিয়া (৫৫) এবং মা পারুল বেগম (৪০)কে  এলোপাথারি মারধর করে। ওই সময়  তাদের চিৎকারের শব্দ শুনে বাড়িওয়ালা ও আশে পাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে  আসলে ওই সময় হামলাকারিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় ওসমানের বাবা  আহত দুলাল মিয়া নিকটস্থ ধামগড় পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানিয়ে বাড়িতে ফেরার পথে  রাস্তায় মৃত্যুর কোলে ঢলে
পরে। স্থানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক দুলাল মিয়াকে মৃত ঘোষণা করে।

মোঃ মামুন মিয়া
নারায়ণগঞ্জ