মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ

মাদক উদ্ধারে বিশেষ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কার পেলেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এস আই) আব্দুল আজিজ।

বুধবার বিকালে জেলা পুলিশ লাইনস্ ড্রিল শেডে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিন শেষে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী পুরস্কার হাতে তুলে দেন।পাশাপাশি সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার পুলিশ সদস্যদের উদেশ্য করে বলেন,নারায়ণগঞ্জবাসীকে একটি সুন্দর নির্বাচনের পরিবেশ উপহার দেওয়ার জন্য তিনি জেলা পুলিশের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহরের যানজট নিরসনে ট্রাফিক বিভাগকে আন্তরিকভাবে কাজ করার জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়া ঈদের কেনাকাটা করার সময় সাধারণ মানুষ যাতে চুরি, ছিনতাই, দস্যুতার শিকার না হয় সেজন্য থানা ও ফাঁড়ি থেকে বের হওয়া মোবাইল টিমকে পেশাদারিত্বের দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেন।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এস আই) আব্দুল আজিজ জানান,পাশাপাশি সকলের ভালোবাসা নিয়ে নব উদ্যোমে মাদক নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা নেওয়াসহ আরও ভালো কাজ করে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি সমুন্নত রাখতে সকলের দোয়া কামনা করছি।’

মোঃ মামুন মিয়া
নারায়ণগঞ্জ