মেধার স্বীকৃতি, সামসুল হক খান স্কুলে বৃত্তি ২৫৩ জনের

রাজধানীর ডেমরায় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৫৩ জন ছাত্র-ছাত্রী জুনিয়র বৃত্তি লাভ করেছে।

তাদের মধ্যে ৮৫ জন মেধাবৃত্তি ও ১৬৮ জন সাধারণ বৃত্তি পেয়েছে।

বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃত্তি পরীক্ষার এই ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষা প্রতিষ্ঠানটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগরের প্রশাসনিক থানাভিত্তিক কোটায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি বৃত্তি লাভের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে।

-সাইমুন