ব্রাহ্মণবাড়িয়া-২৫ বিজিবির টহলে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছেন।

বিজিবির মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা অনুযায়ী বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সীমান্ত দিয়ে ভারত থেকে মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের চোরাচালানি পণ্য বাংলাদেশে প্রবেশে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছেন।
এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার ২৩ ফেব্রুয়ারি রাতে সরাইল ব্যাটালিয়ন-(২৫ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন বিওপির টহলদল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেন।

আলীনগর বিওপির টহলদল সীমান্ত পিলার আনুমানিক-৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে-২০ কেজি গাঁজা ও,০৯ বোতল মদ জব্দ করেন।
বিষ্ণপুর বিওপির টহলদল সীমান্ত পিলার এমপি থেকে আনুমানিক ১০০-গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার বিষ্ণপুর এলাকা থেকে-২০ কেজি গাঁজা জব্দ করে। শ্যামনগর বিওপির টহলদল সীমান্ত পিলার থেকে-১২ কেজি গাঁজা আটক করতে সক্ষম হয়।

আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্যসমূহ বিধি অনুযায়ী ধ্বংস করার লক্ষ্যে ব্যাটালিয়ন সদরে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সরাইল ব্যাটালিয়ন-(২৫ বিজিবির দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ পর্যায়ে অব্যাহত রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

খ,ম,জায়েদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া