সবার বউয়ের সাথে সংসার করতে চাই,আমার বাসায় পাঠিয়ে দিয়ো- কণ্ঠশিল্পী নোবেল

কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল আপসের শর্তে জামিন পেয়েছেন। এর আগে সোমবার তাকে গ্রেফতার করা হয়েছিল বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে।

গ্রেফতারের পর নোবেল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, “মানুষ মাত্রই ভুল করে। এবার হয়েছে, আরেকবার হতে পারে।” তিনি তার দর্শক ও শ্রোতাদের উদ্দেশে বলেন, “আমার সব দর্শক–শ্রোতা আমাকে ভালো করে বোঝেন। আমাকে ক্ষমা করে দেবেন।” এরপর সংবাদমাধ্যমের অনুরোধে নোবেল তার জনপ্রিয় গান ‘মেহেরবান’ পরিবেশন করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে গতকাল দুপুরে নোবেলকে গ্রেফতার করা হয়। মামলার সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ আগস্ট এক নারী তার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন।

আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে দায়িত্ব দেন। পিবিআই তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করলে চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর সোমবার তাকে গ্রেফতার করা হয় এবং আপসের শর্তে জামিন মঞ্জুর হয়।

-বিথী রানী মণ্ডল