শাহজাদপুর প্রাইমারি স্কুল ভবন নির্মাণ সম্পন্ন

শাহজাদপুর সরকারি প্রাইমারি স্কুলের নতুন ভবন নির্মাণকে ঘিরে শুরুতে নানা বাধা ও আপত্তি থাকলেও, এলাকার সচেতন যুব সমাজের দৃঢ় অবস্থান ও গঠনমূলক প্রতিবাদের ফলে অবশেষে ভবনটির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

এ মহৎ উদ্যোগ বাস্তবায়নে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই জহির উদ্দিন বাবুল, শহীদ কাকা এবং হেলাল উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলকে, যারা আন্তরিক প্রচেষ্টা ও সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে এই উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিয়েছেন।

এই নতুন ভবন শুধু শাহজাদপুরের জন্য নয়, পাশ্ববর্তী শুক্লামদ্দি ও চর কাকড়া এলাকার হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের শিশুদের জন্যও একটি আশীর্বাদস্বরূপ। সুন্দর, নিরাপদ ও মনোরম পরিবেশে প্রাথমিক শিক্ষা গ্রহণের সুযোগ এখন আরও সুদৃঢ় হলো।

আমরা বিশ্বাস করি অন্যায় ও বাধার বিরুদ্ধে সচেতন প্রতিবাদ এবং উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থানই পারে একটি এলাকাকে এগিয়ে নিতে। শাহজাদপুর আজ তারই উজ্জ্বল উদাহরণ।
সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

হামিদুল হক রিপন
কোম্পানীগঞ্জ,(নোয়াখালী)