গরম গরম ডিম চপ টমেটো সস বা পুদিনা চাটনির সঙ্গে ইফতারে পরিবেশন করুন। বাইরে মচমচে আর ভেতরে নরম এই চপ সবার মন জয় করবে।
উপকরণ: ডিম ৪টি (সেদ্ধ), আলু ৩টি মাঝারি (সেদ্ধ ও ম্যাশ করা), পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ২টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, লবণস্বাদমতো,লাল মরিচ গুঁড়া ১/২ চা চামচ, গরম মসলা গুঁড়া ১/২ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, ডিম ১টি, ব্রেডক্রাম্বস ১ কাপ, তেল ভাজার জন্য
প্রণালী: প্রথমে সেদ্ধ ডিমগুলো খোসা ছাড়িয়ে লম্বা করে অর্ধেক করে নিন। একটি বাটিতে সেদ্ধ আলু নিয়ে তাতে পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনেপাতা, লবণ, লাল মরিচ গুঁড়া, গরম মসলা ও লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার প্রতিটি ডিমের অর্ধেক টুকরো নিয়ে আলুর মিশ্রণ দিয়ে চারপাশে মুড়ে ডিমের আকৃতিতে চপ তৈরি করুন। অন্য একটি বাটিতে ১টি ডিম ফেটে নিন। প্রতিটি চপ প্রথমে ফেটানো ডিমে ডুবিয়ে এরপর ব্রেডক্রাম্বসে গড়িয়ে নিন, যেন ভালোভাবে কোটিং হয়। কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে মাঝারি আঁচে চপগুলো সোনালি করে ভেজে নিন।
-বিথী রানী মণ্ডল










