২৫ বছরের কনটেন্ট ক্রিয়েটর মারিয়া রিতার আকস্মিক মৃত্যু

২৫ বছরের ব্রাজিলিয়ান কনটেন্ট ক্রিয়েটর মারিয়া রিতা রদ্রিগেস দা সিলভা হঠাৎ অকাল মৃত্যু বরণ করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২১ ফেব্রুয়ারি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়া হলে আর ফিরে আসা সম্ভব হয়নি। শারীরিক অসুস্থতার কারণ এখনো গোপন রাখা হয়েছে।

মারিয়ার ঘনিষ্ঠ বন্ধু লুয়ানা লিলিয়ান সামাজিক মাধ্যমে তাকে ‘মনোমুগ্ধকর মানুষ’ হিসেবে স্মরণ করেছেন। অন্য বন্ধু লিভিয়া জানান, মৃত্যুর এক দিন আগে তারা একসঙ্গে স্টুডিওতে কাজ করেছেন এবং নানা ভবিষ্যত পরিকল্পনা করছিলেন। এই অকাল মৃত্যু সবার জন্য এক বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।

ফ্যাশন ও বিউটি কনটেন্ট ক্রিয়েটর হিসেবে মারিয়া অনলাইনে সুপরিচিত ছিলেন। তার কয়েক লাখ অনুসারী রয়েছে। মৃত্যুর মাত্র দুই দিন আগে, গত বৃহস্পতিবার, তিনি ইনস্টাগ্রামে শেষবারের মতো সক্রিয় ছিলেন। সেখানে নতুন সানগ্লাস পরে পোজ দেওয়া কিছু ছবি শেয়ার করেছিলেন, যা তার জীবনের শেষ পোস্ট হিসেবে রয়ে গেল। এই আকস্মিক বিদায়ে লাখো ভক্ত ও অনুসারীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

-বিথী রানী মণ্ডল