গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনা রোধে একসঙ্গে কাজ করবে ৩ মন্ত্রণালয়

গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনা রোধে সরকারের তিনটি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

মঙ্গলবার সকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনা রোধে এই তিন মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে। মেয়াদোত্তীর্ণ যে গ্যাস সিলিন্ডারগুলো ব্যবহার করা হচ্ছে, সেগুলোকে নিয়মের মধ্যে আনা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য অল্প সময়ের মধ্যে তিন মন্ত্রণালয় বসে সমন্বিত উদ্যোগ নেবে।”

মন্ত্রী আরও জানান, “সারা বছরই কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটে। গতকাল চট্টগ্রামের হালিশহরে এবং আজ কুমিল্লার দাউদকান্দিতে একই ধরনের দুর্ঘটনা ঘটেছে। আমরা চেষ্টা করব ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা থেকে কম ক্ষতি হবে।”

এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও স্বাস্থ্য মন্ত্রীরা চট্টগ্রামের হালিশহরে দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে গিয়ে চিকিৎসার খোঁজ নেন।

-এমইউএম