চট্টগ্রামের হালিশহরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ সামির হোসেন (৪০) মারা গেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মৃতের সংখ্যা তিনজনে পৌঁছেছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, সামির হোসেনের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল এবং ইনহেলেশন ইনজুরি ছিল, যা তার মৃত্যুর কারণ হিসেবে ধরা হচ্ছে।

এর আগে এ বিস্ফোরণে নুরজাহান আক্তার রানী ও তার ছেলে মো. শাওন (১৬) মারা যান। নুরজাহান আক্তারের শরীরের ১০০ শতাংশ এবং শাওনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।

-এমইউএম