সম্প্রতি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় এলাকার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, সরকারি সেবার মানোন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংসদ সদস্য ফখরুল ইসলাম বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কর্মকর্তাদের আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন এবং উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।
সভা শেষে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে উপজেলার সার্বিক উন্নয়ন এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।
হামিদুল হক, নোয়াখালী










